1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারীতে রাতের আধারে বসতঘরের তালা ভেঙে লুটপাটের অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামে রাতের আধারে বসতঘরের তালা ভেঙে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সম্প্রতি হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দায়েরকৃত পৃথক মামলায় বেশ কয়েকটি বাড়ি পুরুষ শূন্য হয়ে পড়ে। এই সুযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেছে অপরপক্ষ। এসব লুটপাটের ঘটনায় বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ফয়সাল শেখের স্ত্রী খুশি বেগম।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর সকালে নদীতে গোসল করাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় বোয়ালমারী থানায় উভয়পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের হয়। প্রতিপক্ষের মামলায় অভিযুক্তরা পলাতক থাকায় কয়েকটি পরিবার পুরুষ শূন্য হয়ে পড়ে। এই সুযোগে ইউনুস শেখের লোকজন রাতের আধারে প্রতিপক্ষ মকসেদ শেখ, খোরশেদ শেখ, মাসুদ শেখ, রুবেল শেখ ও ফয়সাল শেখসহ প্রায় ১৩টি বসতঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে রাখা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, সোলার ব্যাটারি, গরু ও ছাগলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগে উল্লেখ করে।

অভিযোগকারী খুশি বেগম জানান, মামলার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং পুরুষ সদস্যরা না থাকার সুযোগে গত ৫ ডিসেম্বর গভীর রাতে প্রতিপক্ষের লোকজন বেশ কয়েকটি ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, গৃহস্থালির মালামালসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে মো. ইউনুস শেখ বলেন, প্রতিপক্ষ রাতের আধারে নিজেরাই নিজেদের মালামাল সরিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। প্রকৃতপক্ষে আমরা কোনো হামলা বা লুটপাটের সঙ্গে জড়িত নই।

নবাগত থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION