1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯৯ Time View

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। নিম্ন মানের খাবার পরিবেশন এবং অতিরিক্ত বিল-ভাউচার দেখিয়ে এখাত থেকে প্রায় ২ লক্ষাধিক টাকা উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে। জানাযায়,উপজেলার ৭৮ টি ভোট কেন্দ্রে মোট ১০১৪ জন আনসার সদস্য শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশন এদের খাওয়া খরচ বাবদ মাথাপিছু ৫ শত টাকা করে বরাদ্দ দেন। নির্দেশনা অনুযায়ী নির্বাচনের দিনের আগের রাত সহ মোট ৪ ওয়াক্ত উন্নত মানের খাবার বিতরণ করার কথা। কিন্তু উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রিনা বেগম নির্বাচনের আগের রাতের খাবার পুরোটাই বাদ দিয়ে বাকি ৩ ওয়াক্ত অতি নিম্নমানের খাবার পরিবেশন করেন। এতে করে আনসার সদস্যদের খাবার বাবদ মাথাপিছু খরচ হয় মাত্র ২ শত ৮০ টাকা করে। এর সঙ্গে কেন্দ্রে খাবার পৌঁছান বাবদ মাথাপিছু ২০/৩০ টাকা যুক্ত করা হলেও সর্বোচ্চ খরচ দাড়ায় ৩ শত ১০ টাকা। এই হারে আনসার সদস্যদের সর্বমোট খাবার খরচ দাড়ায় ৩ লক্ষ ১৪ হাজার ৩৪০ টাকা। অথচ আনসার সদস্যদের খাবার খরচের প্রকৃত এই হিসাব এড়িয়ে কর্মকর্তা রিনা বেগম অতিরিক্ত বিল-ভাউচার দেখিয়ে মোট ৫ লক্ষ ৭ হাজার টাকা উত্তোলন করে উদ্বৃত্ত অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়,যে হোটেল থেকে খাবার সরবোরাহ করা সেই হোটেল মালিক ভোলানাথ কুন্ডুকেও জোরপূর্বক ১৮ হাজার টাকা কম দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীর সূত্রে জানা গেছে। এছাড়া তিনি বোয়ালমারীতে যোগদান করে ২৫ সালের ১৬ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচন ও ২৬ মার্চসহ বিভিন্ন দিবসের অর্থ আত্মসাৎ করেছেন। ১৬ ডিসেম্বর ১৭ জন সদস্য নিয়ে মার্চপাশে অংশগ্রহণ করলেও সরকারিভাবে জনপ্রতি ৭৫০ টাকা করে ৩২ জনের টাকা উত্তোলন করেন। এছাড়া অন্য দু’টি জাতীয় দিবসেও ২২ হাজার ৫শ টাকা আত্মসাতের পায়তারা করছে। অন্যদিকে ঘোষপুর ইউনিয়নের ৩৫ বছরের হাবিবের বয়স ২৯ বছর দেখিয়ে উৎকোচের বিনিময় চাকরি দেয়া হয়েছে। চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের সুজন ফকির রাজবাড়ি ব্যাংকে চাকরি করে এবং সোতাশীর ইকবাল দেশের বাইরে থাকে ও পরমেশ্বরদী ইউনিয়নের মাসুদ গার্মেন্টেস করলেও তাদের নামে টাকা উত্তোলন করে আত্মসাৎ করছেন তিনি। যা সরকারি কর্মচারি বিধিমালা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয় জানতে চাইলে বোয়ালমারী উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রিনা বেগম ২ শত ৮০ টাকা খাবার খরচের কথা স্বীকার করে বলেন, নির্ধারিত খাবারের বাইরেও আনসার সদস্যদের খেজুর, কোমল পানীয় দেওয়া হয়েছে। বিষয়টি জেলা কর্মকর্তাগণ অবহিত আছেন। এরপর জোহরের নামাজের কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান রিনা বেগম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION