1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

বোয়ালমারীতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৮৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  আয়োজনে মঙ্গলবার ( ২ এপ্রিল ) বিকালে বোয়ালমারী অডিটোরিয়ামে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মনিরুজ্জামান মনি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – সারাদেশে বিএনপি বিজয় লাভ করলেও ফরিদপুর ১ আসনের পরাজিত প্রার্থী আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্টদের পূনর্বাসনের ঠিকাদারি নিয়ে প্রকৃত ছাত্রদল থেকে উঠা আসা বিএনপির নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। তাদের বিরুদ্ধে হামলা মামলা করছেন। কারন তিনি জানেন –  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা থাকলে চাঁদাবাজি, থানার দালালি, গাছ কাটা, মাছ লুট করা যাবে না। বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে থেকে সুবিধা নেওয়া যাবে না। তাই তিনি প্রকৃত বিএনপি নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের পদ পদবিধারী নেতাদের দলে ভিড়িয়ে অনৈতিক সুবিধা গ্রহণ করছেন।

আলোচন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডা. আব্দুস সবুর শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল মিয়া, ‍উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন মিয়া, বিএনপি নেতা খান মফিজুর কাদের মিল্টন, হোসেন সালেহ প্রিন্স, উপজেলা শ্রমিক দলের সভাপতি কামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনির হোসেন, পৌর মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের সভাপতি নাঈমুল ইসলাম মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদল নেতা জুয়েল। আলোচনা সভা শেষে ছোলনা সালামিয়া ফাজিল  মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক বিশিষ্ট আলেমেদ্বীন, হাফেজ আব্দুল গনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION