1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন

সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ

  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১৬ Time View

বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এলিম বিশ্বাসের পক্ষ থেকে গাছের চারা বিতরণের বৃহৎ এক কর্মসূচি পালন করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর বড় ভাই,দক্ষিণ আফ্রিকা প্রবাসী ব্যবসায়ী, দানবীর খ্যাত মোঃ মাসুদ রানা উদ্যোগে ইউনিয়ন ব্যাপি ধারাবাহিক নানা উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে স্থানীয় সাতৈর বাজারে নির্মানাধীন তালহা বহুতল শপিংমল প্রাঙ্গনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই সহস্রাধিক মানুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলোজ বৃক্ষের এই চারা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে গাছের চারা তুলে দেন ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি বর্ষিয়ান জননেতা আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হিরু মুন্সী ও সাতৈর ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি জাকির হোসেন টিআই প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন  মোঃআকরাম হোসাইন আকিজ। উল্লেখ্য, সাতৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যে কয়জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এলাকায় তৎপরতা চালাচ্ছেন এলিম বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। ধনাঢ্য এই প্রার্থী ও তার বিত্তশালী বড় ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা,আর্ত মানবতার সেবা,শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি,তরুণ-যুবকদের কল্যানে নানামুখী পদক্ষেপের কারণে তিনি বেশ আলোচিত ও শক্তিশালী চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমাজে জায়গা করে নিয়েছেন জানাগেছে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION