1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আলফাডাঙ্গা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসাবে যোগ দিলেন শাহ মো. জাহাঙ্গীর হোসাইন

  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৬৩৩ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন ১৬ তম বিসিএস শিক্ষা ক্যাডারের মেধাবী কর্মকর্তা, বোয়ালমারী উপজেলার কেয়াগ্রামের কৃতি সন্তান শাহ মো. জাহাঙ্গীর হোসাইন। জানা যায়, অধ্যক্ষ হিসাবে যোগদানের পূর্বে তিনি ১৯৯৬ সালে ১৬ তম বিসিএস পরীক্ষায় ২৫ তম স্থান দখল করে ১০ আগস্ট ১৯৯৬ চাপাইনবয়াবগঞ্জ সরকারি কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। ২৯ এপ্রিল ১৯৯৭ তিনি বদলি হয়ে যোগদেন নাটোরের গোল-ই-আফরোজ সরকারি কলেজে। সেখানে সুনামের সাথে শিক্ষকতকা করে ২ জানুয়ারি ১৯৯৮ সালে তিনি বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে যোগদেন। ১৯৯৮ থেকে এক নাগাড়ে ২০১৫ সালের ২৪ মার্চ পর্যন্ত তিনি বোয়ালমারী সরকারি কলেজে সুনামের সাথে শিক্ষকতা করেন। বোয়ালমারী সরকারি কলেজে থাকাকালীন তিনি ৯ জুন ২০০৯ সালে প্রভাষক থেকে সহকারি অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। ২৯ মার্চ ২০১৫ সালে বোয়ালমারী সরকারি কলেজ থেকে তিনি বদলি হয়ে সরকারি রাঙামাটি কলেজে যোগদেন। ৬ নভেম্বর ২০১৬ সালে তিনি শরিয়তপুর সরকারি কলেজে যোগদান করে ১০ আগস্ট ২০২২ পর্যন্ত সেখানে সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর তিনি সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি পান। শাহ মো. জাহাঙ্গীর হোসাইন চলতি মাসের ১৩ তারিখে তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেছেন। উল্লেখ থাকে যে,২০১৬ সালে আলফাডাঙ্গা কলেজ জাতীয় করনের পর শাহ মো. জাহাঙ্গীর হোসাইন প্রথম বিসিএস কর্মকর্তা যিনি কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION