1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে বসতঘর থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৮৯ Time View

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘরের আড়ার সাথে রূপসী খাতুন (১৯) নামে এক গৃহবধূর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার উপজেলার গুনবহা ইউনিয়নের চাপলডাঙ্গা স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রূপসী একই ইউনিয়নের চাপলডাঙ্গা গ্রামের সেলুন ব্যবসায়ি মো. নাঈম শেখের (২০) স্ত্রী। নিহত রূপসী ওই ইউনিয়নের চরধোপাপাড়া গ্রামের মো. রেজাউল শেখের মেয়ে। নিহতের স্বামী মো. নাঈম শেখ জানান, মঙ্গলবার সকালে রান্না করা নিয়ে স্ত্রী রূপসীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরে বেলা ১১টার দিকে রূপসী বসতঘরের আড়ার সাথে নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আন্না সুলতানা বলেন, আমরা ওই গৃহবধূকে মৃত অবস্থায় পেয়েছি। তার গলায় ফাঁসের দাগ ছিলো। মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক উত্তম কুমার সেন মঙ্গলবার বিকেলে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION