1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম থানায় মামলা

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৫৫ Time View
প্রতিপক্ষের কোপে আহত রবিউল ইসলাম

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পরিবহন ব্যবসা ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন আহতের ছোট ভাই মো. জোবায়ের মোল্যা। মামলা নম্বর ০১, তারিখ: ০১ অক্টোবর ২০২২ ইং।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নে ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের সামনে পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো. রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এ সময় রবিউলের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। আহত রবিউল ইসলাম বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিউল ইসলামের ছোট ভাই মো. জোবায়ের মোল্যা জানান, আমার ভাই রবিউল ইসলাম ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের একজন ঠিকাদার। পাশাপাশি জনতা জুটমিলগেটে একটি বড় মুদি দোকানও রয়েছে তার। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিতভাবে একই গ্রামের আমির শেখ (৪২), শাহিন শেখ (৩৫), সাখাওয়াত শেখ (৩০) রউফ দেওয়ান (৪৫) ও হারেজ শেখের (৪৬) নেতৃত্বে ২০/২৫ জনের একটিদল দুষ্কৃর্তিকারী রামদা, ছেনদা, লোহার রড, বাশের লাঠি ইত্যাদি ধারালো অস্ত্র নিয়ে আমার ও আমার ভাই রবিউল শেখের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীরা আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় আমার ভাইয়ের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আমাদের ডাকচিৎকারে মো. শিমুল মোল্যা, মো. মিনু মোল্যা, মো. আলামিন মোল্যাসহ আশপাশের আরো লোকজন এগিয়ে আসলে আসামিগণ আমাদের জানে শেষ করে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্বাক্ষীগণ ও স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত রবিউলকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রবিউল ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION