1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৮৪ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কম্পিউটার, চেয়ার-টেবিল ভাঙচুর ও লুটপাট করেছে একদল দুর্বৃত্ত। ৯ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সহস্রাইল বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের অস্থায়ী সেবাদান কেন্দ্রে ২৫-৩০ জন দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে এ হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ইউনিয়নটির চেয়ারম্যান কামাল আহমেদ রবিবার(৯ অক্টোবর) রাত ১১ টার দিকে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, শেখর ইউনিয়নের চেয়ারম্যান কামাল আহমেদের স্বাক্ষর জাল করা জন্মনিবন্ধন দিয়ে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানা গেছে, শেখর ইউনিয়নে নতুন ভোটার তালিকার কাজ চলছে। সে অনুযায়ী রবিবার কতিপয় যুবক চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালায় । ভোটার তালিকা প্রণয়নে নিযুক্ত কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা জন্ম নিবন্ধন সনদ গুলো অনলাইনে সার্চ দেয়। এতে ভুয়া প্রমানিত হলে ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ এ কাজে জড়িত সহস্রাইল গ্রামের ফটিক মোল্লার ছেলে কিবরিয়া মোল্লাকে(২৫) ডেকে জাল স্বাক্ষরের বিষয়ে জানতে চান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেন। এ ঘটনা কিবরিয়া মোল্লার পক্ষের লোকজন জানতে পেরে ইট-পাটকেল,লাঠি-সোটা নিয়ে ইউপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ বলেন, নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সহস্রাইল গ্রামের কিবরিয়া মোল্লা নামের এক যুবক আমার স্বাক্ষর জাল করে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে ভোটার হওয়ার চেষ্টা করে ধরা পড়ে। এ বিষয়ে কিবরিয়াকে ডেকে জিজ্ঞেস করলে এলাকার ঝিল্লু, সুমন,রোমান ও মানিকের নেতৃত্বে একদল বিএনপির সমর্থকরা আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। অফিসের আসবাবপত্র, কম্পিউটারসহ ভাংচুর করে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার ক্ষতি করে। এ ঘটনায় রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সঠিক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে কর্মসূচি গ্রহণ করা হবে। এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION