1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রায়পুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪০৯ Time View

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কামারগ্রামের বাসিন্দা মেহেদি মৃধা (২৩) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ জুন) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তার বাবার নাম সালাম মৃধা এবং তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- বিল্লাল মৃধা, শহিদ মোল্যা, গহুর, ওবায়দুর এবং তার দুই ছেলে সোহান ও শাওন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী মৃধাকে রাত সাড়ে নয়টার দিকে মারাত্মক আহত অবস্থায় পৌরসভার রায়পুর গ্রামের হেলালের মুরগির ফার্মের পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদীকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ কারণে তার মৃত্যু হয়েছে। নিহত মেহেদীর মুখ, পা ও শরীরে মারাত্মক ধারলো অস্ত্রের আঘাত ও বুক পিঠে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী সোনিয়া বেগম বলেন, রাত নয়টার দিকে পার্শ্ববর্তী সুমনের মুদি দোকান যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মেহেদী। পরে পুলিশের কাছে জানতে পারে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন – প্রতিবেশী সাঈদ নামে এক ব্যক্তির সাথে বিরোধ রয়েছে তাদের। সে তাদের বিরুদ্ধে মামলাও করেছে। এ হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্তা রয়েছে বলে দাবি করেন তিনি।
নিহতের পিতা আব্দুস সালাম মৃধা বলেন – আমার ছেলেকে সাঈদরাই খুন করেছে। মেহেদীর ছোট ছোট দুটি সন্তান আছে তাদের এখন কী হবে? আমি আমার একমাত্র ছেলে হত্যার বিচার চাই।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আজিজুল হক বলেন, কয়েকদিন আগে ওই এলাকায় ঘরজামাই থাকা সাঈদ নামে এক ব্যক্তির সাথে গোলমাল হয়েছিল মেহেদীর। এ ঘটনায় সে জড়িত থাকতে পারে। শুনেছি তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আমরা হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION