1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
Title :
গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট পঙ্গু কৃষকের পাশে বিএনপি নেতা আজিজুল হক হুইলচেয়ারে ফিরল চলার স্বপ্ন বোয়ালমারীতে সুফল ভোগীদের মাঝে মুরগি ও খাবার বিতরন বোয়ালমারীর গর্ব শহীদ এএসআই দীনেশের ২৪তম প্রয়াণ দিবস: খোঁজ রাখে না কেউ

বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৫৭ Time View

স্টাফ রিপোর্টার: জাকজমকপূর্ণ আয়োজনে বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বার্তা মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৪ ও ৫ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুর রহমান খান, মো. আলমগীর হোসেন। অতিথিবৃন্দ স্কুলটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বার্তা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী, প্রধান শিক্ষক নাজমা ইয়াসমিন, সাংবাদিক হাসান মাহমুদ মিলু, ইকবাল হোসেন লিমনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION