1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বোয়ালমারীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বারাশিয়ার আয়োজনে কৃতি শিক্ষার্থি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাহিরদিয়ায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪৪০ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরে নানা বাড়িতে এসে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টার দিকে বোয়ালমারী উপজেলার সীমান্ত ঘেঁষা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার মধুখালী উপজেলার নলিয়া জামালপুর বাজার সংলগ্ন নওপাড়া গ্রামের মুদি দোকানদার সুমন শেখের মেয়ে তানহা (৭) ও ছেলে আবু তালহা (৫)।

ঈদের দুই দিন পর মা মিতা বেগমের সাথে নানাবাড়ী সালথা উপজেলার বাহিদদিয়া গ্রামে বেড়াতে আসে তারা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোকচক্ষুর আড়ালে নানা মতিয়ার মাতুব্বরের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় আবু তালহা। এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন তানহা পানিতে নামলে দুজনই পানিতে ডুবে যায়। প্রতিবেশি এক নারী তাদের পুকুরে নামতে দেখে কিন্তু কিছু সময় পর তাদের সাড়াশব্দ না পেয়ে সোর চিৎকার করলে স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে তাৎক্ষণিক বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় পরীক্ষা নিরীক্ষা করে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শাকিলা আজাদ তাদের মৃত ঘোষণা করেন। ডা. শাকিলা আজাদ জানান- শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- পানিতে ডুবে দু’টি শিশুর মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাটি সালথা উপজেলার মধ্যে ঘটেছে তাই তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা সালথা থানা পুলিশ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION