1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
গুলি করে ছোটভাইকে হত্যা গোলাম কবির স্ত্রীসহ তিন দিনের রিমান্ডে ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত সেই মেধাবী ছেলেটি এখন ডা. সুমন রায় বোয়ালমারীতে বোনের জমি ক্রয়কে কেন্দ্র করে ভাইকে হত্যাচেষ্টা বোয়ালমারীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন চাচার বিরুদ্ধে দরবার শরীফের অবৈধ দখল অনুমতি ছাড়া ওরশ আয়োজনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান প্রমিত সাহা ও মাহবুব আলমকে সংবর্ধনা মাননীয় এমপি মহোদয়ের সাথে একদিন বোয়ালমারীতে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

ঝিনাইদহে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৮ Time View

ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের কালিগঞ্জে মিশ্র ফল চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গায় গত সোমবার (৩০ মার্চ) বিকেলে World Bank ও PKSF এর অর্থায়নে শিশু নিলয় ফাউন্ডেশনের কর্তৃক বাস্তবায়িত Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় RECP অনুশীলন করে এ মিশ্র ফল চাষ প্রদশনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ RECP অনুশীলন করে মিশ্র ফল চাষ, উত্তম কৃষি চর্চা (GAP), ইকোলজিক্যাল ফার্মিং/ আইপিএম পদ্ধতি এবং ফল চাষে নানা রকম রোগ বালাই নিয়ে উদ্যোক্তাদের মাঝে গঠনমুলক আলোচনা করেন। অংশগ্রহণকারীরা ফল চাষের পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের কৌশল সম্পর্কে বাস্তবসম্মত ধারণা লাভ করেন।

মাঠ দিবসে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মো. আল মিকদাদ ও এগ্রোলিড বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. জসীম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন SMART প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. আনিছুজ্জামান, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. শাহিন আলম, সহকারী টেকনিক্যাল অফিসার মো. তহিদুল ইসলাম। উক্ত মাঠ দিবসে মোট ৫৫ জন ফলচাষী উদ্যোক্তা বিশেষ করে ড্রাগন, মাল্টা, পেয়ারা, কমলাচাষী উপস্থিত ছিলেন এবং ৫ জন আদর্শ ফলচাষী উদ্যোক্তাকে RECP বিষয়ক কৃষি উপকরণ প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION