1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Title :
 বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ  বোয়ালমারীতে চাঁদাবাজির অভিযোগে আ’লীগ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা বোয়ালমারীতে আত্মীয় বাড়িতে এসে পরিকল্পিত হত্যার শিকার যুবক আটক ৪ বোয়ালমারীতে প্রাইভেট কার থেকে লাশ ফেলার চেষ্টা, আটক ২ জন বাবা গণপিটুনিতে নিহত, এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এনসিপির আহবায়ক পদ ফেরত পেলেন হাসিবুর রহমান অপু ঠাকুর নানা অভিযোগ মাথায় নিয়ে বিদায় নিলেন বোয়ালমারী আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 বি এন পিতে চেয়ারম্যান কামাল‌ আহমেদ 

  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২২ Time View

অবশেষে আনুষ্ঠানিক ভাবেই বি এন পিতে নাম লেখালেন ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের এই জনপ্রতিনিধি রবিবার (১০ মে) বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয়তাবাদী দলে যোগদান করেন। উপজেলার সাতৈরে মন্ত্রী আলী নেওয়াজের সঙ্গে বি এন পি নেতাকর্মীদের এক মতবিনিময় সভায় এ যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। এসময় বি এন পির শীর্ষ নেতা, সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। চেয়ারম্যান কামাল আহমেদ আওয়ামীলীগের বড় কোন পদ-পদবীতে না থাকলেও নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনে জয়লাভ করেন। রাজনীতির মাঠে তিনি আওয়ামী লীগের লোক হিসাবেই পরিচিত। তবে জনপ্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে অনেকেরই আস্থা অর্জন করতে সক্ষম হন কামাল । জাতীয়তাবাদী দল বি এন পির একটা অংশের কাছেও বেশ প্রিয়ভাজন হয়ে উঠেন তিনি । যে কারণে ৫ আগস্ট পরবর্তী সময়ে তীব্র বিরুপ পরিবেশেও কামাল আহমেদ অনেকটা স্বস্তিতে দিনাপাত করেন। এসময় গুঞ্জন ছড়ায় কামাল আহমেদ বি এন পির এক শীর্ষ নেতার আশীর্বাদ নিয়ে নিজেকে নিরাপদ রাখছেন। এর ভিতর দিয়েই আসে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান কামাল আহমেদ সরসরি ধানের শীষের পক্ষে অবস্থান নেন। এ ঘটনায় ধানের শীষের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের সঙ্গে কামালের সখ্যের বিষয়টি সামনে এলেও তাকে বি এন পি পরিবারের লোক হিসেবে গন্য করা যায়নি। অনেকেই এ সম্পর্কে রাজনৈতিক সমঝোতা হিসাবে চিত্রায়ন করতেন। তাদের ধারণা ছিল,কামাল তার রাজনৈতীক অবস্থান ধরে রেখেই হয়তো কৌশলগত ভাবে খন্দকার নাসিরুল ইসলামকে সহায়তা দিচ্ছেন। অবশ্য এর বিপরীতে ভিন্ন গুঞ্জন ছিল রাজনীতিতে। কেউ কেউ মনে করতেন কামাল এখন আর আওয়ামী লীগে নেই। বি এন পিতে তার যোগদান সময়ের ব্যাপার মাত্র। আর এমন সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ফুলেল আনুষ্ঠানিকতায় বুকে জাতীয়তাবাদ ধারণ করলেন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION