1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
মহা অষ্টমীতে বাংলাদেশ হিন্দু মহাসভার পূজা পরিক্রমা: সাতৈর ইউনিয়নের ১০টি পূজামণ্ডপ পরিদর্শন পরমেশ্বরদী মুন্সিপাড়া বিদ্যালয়ে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত আবারো সভাপতি নির্বাচিত হলেন আলহাজ্ব এডভোকেট দেলোয়ার হোসেন গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত মা বাবার সাবেক কর্মস্থলে যোগদান করলেন মেয়ে ডা. ফাইজাহ্ বিনতে ফরিদ বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বারাশিয়া নদীতে ঐতিহ্যবাহী ভেলা ও চাড়ি বাইচ বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধ সেনাসদস্যের পা ভেঙে দেয়ার অভিযোগ বোয়ালমারীতে ভেলা বাইচ ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে নৌকা বাইচ ও হাডুডু টুর্নামেন্ট

বোয়ালমারীতে বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাজী পাড়ায় অবস্থিত ‘বাউল কবি কাজী লুৎফর রহমান সাংস্কৃতিক একাডেমী’তে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল, বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম রকিবুল হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার নাঈম। এ সময় ফরিদপুর ও বোয়ালমারী জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই বাউল কবি কাজী লুৎফর রহমান বয়াতী তাঁর নিজের লেখা স্বাগত গান পরিবেশন করেন। তাঁর আধ্যাত্মিক ও লোকজ সুরের মূর্ছনায় উপস্থিত অতিথিসহ শ্রোতারা মুগ্ধ হন। কবি লুৎফর রহমানের লেখা জনপ্রিয় বিচ্ছেদ গান পরিবেশন করেন লোকসংগীত শিল্পী সরদার ওলিয়ার রহমান ও হোসেন বয়াতী।

গানের সঙ্গে বাদ্যযন্ত্রে সংগত করেন ঢোলে শহিদ মিয়া, হারমোনিয়ামে ওহিদ মিয়া, জুড়িতে নুরু মিয়া, দোতরায় জিল্লু মাস্টার এবং বাঁশের বাঁশিতে ওলিয়ার রহমান ও একতারায় ছিলেন চারণকবি সহদেব সরকার। দেশীয় বাদ্যযন্ত্রের চমৎকার মেলবন্ধন ও শিল্পীদের সুনিপুণ পরিবেশনায় অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিল্পীদের প্রশংসা করেন এবং তাঁদের উৎসাহিত করতে আর্থিক উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গ্রামীণ লোকসংস্কৃতির গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শিকড় হচ্ছে এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। নতুন প্রজন্মের মাঝে এই সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং আমরা সবসময় এই একাডেমীর পাশে থাকবো।”

পরিশেষে বাউল কবি কাজী লুৎফর রহমান বয়াতী অনুষ্ঠানে আসার জন্য প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনকে আন্তরিক সালাম, শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION