1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

সালথায় পূর্বশত্রুতার জের ধরে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২৭৭ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পূর্বশত্রুতার জের ধরে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজু মিয়া। সে সালথা উপজেলার চাদপুর গ্রামের মো. লোকমান মিয়ার ছেলে এবং বোয়ালমারী উপজেলার শাহ জাফর টেকনিক্যাল কলেজের ভোকেশনালের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় রাজুর ভাই আমির হামজা সাগর বাদী হয়ে ৩০ মে সালথা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সালথা উপজেলার চাদপুর গ্রামের মো. লোকমান মিয়ার সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি মোহন মিয়ার পারিবারিক বিরোধ নিয়ে শত্রুতা চলে আসছে। গত ২৯ মে রাত ৮ টার দিকে রাজু মিয়া রামকান্তপুর মিতালী স্কুল থেকে বাড়ি ফেরার পথে সালথা উপজেলার চাদপুর গোরস্থানের নিকট পৌছালে বিবাদী মোহন মিয়া, মহাসিন মিয়া, সুরুজ মিয়া ও ফিরোজ মিয়া পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রাজু গালিগালাজ করতে নিষেধ করলে মো. মোহন মিয়ার হুকুমে উল্লেখিত বিবাদীরা তাদের হাতে থাকা রামদা, ছুরা, লোহার রড, হাতুড়ি, বাশের লাঠি ইত্যাদি দিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাকচিৎকারে স্বাক্ষী ১. বাবুল মিয়া, ২. তোতা মিয়াসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে উল্লেখিত বিবাদীরা রাজুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে রাজু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছে। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সালথা থানা অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION