1. boalmari@gmail.com : Korban Ali : Korban Ali
  2. boalmaribartabd@gmail.com : administrator : Hasan Mahmud Milu
  3. boalmaribarta@gmail.com : Kurban Ali : Kurban Ali
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
বোয়ালমারীতে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর, প্রশ্নফাঁসসহ নানান অভিযোগ নিলাম ছাড়াই সরকারি ভবন বিক্রি, টাকা দিতে হয়েছে শিক্ষা অফিসেও! বোয়ালমারীতে বিয়ের ৭ মাসের মধ্যেই গৃহবধূর আত্মহত্যা যুবকদের নিয়ে সরকারের কোনো সুপরিকল্পনা নেই -ড. ইলিয়াস মোল্লা এমপি সাতৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী এলিম বিশ্বাসের উদ্যোগে গাছের চারা বিতরণ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ: বিএনপি থেকে জাকারিয়া বয়কট বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বোয়ালমারীর আ’লীগ নেতা গ্রেপ্তার বোয়ালমারীতে ডাকাতি মামলায় অব্যাহতি ও ক্ষতিপূরণ দাবি করে সংবাদ সম্মেলন বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: সামসুদ্দিন মিয়া ঝুনু

বোয়ালমারীতে জাতীয় যুব দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৭৩ Time View

বোয়ালমারী প্রতিনিধি: ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১ নভেম্বর) বোয়ালমারীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র‌্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মোছা. রেখা পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি এমএম আছাদুজ্জামান মিন্টু, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান, প্রেসক্লাব বোয়ালমারীর সভাপতি, বোয়ালমারী বার্তা সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলী প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একেএম মাসুদুল হাসান। উপস্থাপনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু. ইছমত কাদির। সহযোগিতা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিন ও এস.এম জামালুদ্দীন। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Design & Development by : JM IT SOLUTION