
বোয়ালমারী প্রতিনিধি: গত ৮ জুলাই বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও রুপাপাত ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মঈনুল ইসলাম। তিনি রুপাপাত ইউনিয়নের বনমালীপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। স্থানীয় নেতাকর্মীরা জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন সময়ে পুলিশি হয়রানির শিকার হন মঈনুল ইসলাম। এমনকি মিথ্যা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকবার জেলও খেটেছেন। এছাড়া দলের দু:সময়ে স্বত:স্ফূর্তভাবে নিপীড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে যোগ্য প্রার্থী তিনি।
মো. মঈনুল ইসলাম ২০০২ সালে রুপাপাত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দায়িত্ব পান। পরবর্তীতে ২০১২ সালে সম্মেলনে ভোটের মাধ্যমে রুপাপাত ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন। অদ্যাবধি সফলতার সাথে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর দাবি, মঈনুল ইসলাম দলের দুর্দিনে অনেক ত্যাগ স্বীকার করে ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তিনিই সাধারণ সম্পাদক পদটি পাওয়ার দাবিদার। আমরা মঈনুল ইসলামকেই সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।